•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’

বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে তা কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, উদ্ধারকৃত এই অর্থ ফ্যামিলি কার্ড ও কৃষি প্রণোদনার মাধ্যমে সরাসরি মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে।
সোমবার (২০ এপ্রিল, ২০২৬) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমাদের বর্তমান সরকারের অঙ্গীকার হলো সেই পাচার হওয়া অর্থ আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনা। এই টাকা জনগণের সম্পদ, তাই তা কৃষক ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নেই ব্যবহার করা হবে। প্রধানমন্ত্রী আরও জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সহায়তা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া নিশ্চিত করা হবে।
এদিন গাবতলীতে ৯১১ জনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। প্রতিটি পরিবারের নারী প্রধানদের হাতে এই কার্ড তুলে দেওয়ার মাধ্যমে নারী ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন দেশের প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নারী ও পুরুষকে সমান তালে কাজ করতে হবে। সরকার সব সময় প্রান্তিক মানুষের পাশে থাকবে।”
উল্লেখ্য, ক্ষমতায় আসার মাত্র এক মাসের মাথায় গত ১০ মার্চ এই ফ্যামিলি কার্ড কার্যক্রমের পরীক্ষামূলক (পাইলটিং) পর্যায় শুরু করেছিল বর্তমান সরকার। মূলত সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। চলতি এপ্রিল মাসের মধ্যেই দেশের আরও ২৩টি উপজেলায় এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিপুল সংখ্যক কার্ডপ্রাপক উপস্থিত ছিলেন। নিজের জন্মমাটিতে প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে উপস্থিত জনতা করতালি দিয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রী এই কর্মসূচিকে বর্তমান বিএনপি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং আগামী দিনে অর্থনীতিকে শক্তিশালী করতে এমন আরও জনবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

প্রায় দুই দশক পর পৈতৃকভিটা জিয়াবাড়ি-তে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ (২০ এপ্রিল) বিকাল ৪টায় বগুড়ার গাবতলীর বাগবাড়ির পৈতৃকবাড়িতে পৌঁছান তিনি।
সেখানে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে ৯১১ জনের হাতে তুলে দেওয়া হয় বিএনপি সরকারের বহুল প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড। আর ২৩টি উপজেলায় এই মাসের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন।
এ সময় তারেক রহমান আরো মন্তব্য করে বলেন, বিগত স্বৈরাচার আমলে কোটি কোটি টাকা পাচার হয়েছে। পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। ফ্যামিলি কার্ড ইস্যুতে তারেক রহমান বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নারী ও পুরুষদের সমানভাবে সহযোগিতা করবে সরকার।
সূত্রঃ পিএমও